শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

ভয়

স্বর্গের সংজ্ঞা ঈশ্বরের তৈরী নয় !

মর্তের সীমার সাথে
অসীমের পার্থক্য ঠিক কোথায়,
ঠিক কী কারণে,
 - তাকে স্বচ্ছতর বুঝে নিতে,
বুঝিয়ে দিতে, স্বর্গের ব্যতিক্রান্ত নিয়মে
তোমারই আবার নতুন করে বরষণ ভরা, 
- হে মানব, 
পেতে প্রয়োজনে - প্রাপ্য বরাভয় !

গীতাকে 
পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন বলে - কেউ কেউ !
সেই কথা শুনে,
সে, তোমারই রচিত স্বর্গের পথ 
কি ভাবে, কোন বিচারে - দেখায়, 
- সে ভাবের পথে
একটিবারও ভাবতে না চেয়ে,
অতি ভক্তিভরে 
মোটা মোটা গীতা কিনে
কেবল কুলুঙ্গিতে
দম্ভের অধিক ইজ্জতে সাজিয়ে রাখা, 
- কোন মূঢ়তায় ?

ভেবে দ্যাখা নেই,
দেখায় - না দেখার ভাগ
বেখেয়ালে, কত বেশি ফেলে এলে
যাপন প্রতিবার ঠকেই যায় !
.
সারথীর যে পাঠ দেওয়া - পার্থকে,
মনুষ্যত্বের সর্বোচ্চ দিশায়,
মর্তে, - স্বর্গ-সমান সব আয়োজন
থাকা স্বত্ত্বেও, একমাত্র, 
সেই 'নির্লিপ্তির' অভিজ্ঞানে 
তিমিরের অস্বচ্ছতায় 
পথভোলা তুমি 
আজও একই দৌর্বল্যে খঞ্জ,
চিরাচরিতে করুণাপ্রার্থী,
আসক্তি-ধর্মে, বিফল কর্মে,
বিভ্রান্ত-প্রেমে ঘেমে-নেয়ে
আখেরে - গর্বিত অর্ধমৃতপ্রায় !
..

কোন মন্তব্য নেই: