কবিরা নিঃসন্দেহে একটা আলাদা জাত ।
গগনচুম্বী কল্পনার সাহসে
তারা এ বলে আমায় দ্যাখ,
তো, ও বলে আমায় ।
কল্পনা তাদের, সুন্দর ছবি আঁকতে জানে
আর শিল্পকে হামেশা ভালোমত চেনে ।
কবিদের মধ্যে নারী-দরদীরও অভাব নেই ।
তবে, একটি বিশেষ জায়গায়
বেশিরভাগেই প্রায় একপ্রকার ।
সে হলো -
নারী-মূর্তির মাটির প্রাকৃতে
পোড়ার আগে নিরন্তর সযতনে গড়ায়
জলের কখন, কতটা, প্রবাহ প্রয়োজন
সে বোধটি কেউ
বড় একটা স্বচ্ছ ভাবে খোঁজেনি ।
নাকি, সময় দেওয়ার ঝক্কি এড়াতে,
মৌন-শ্রবণের আলতো অবসরে
পাশে বসে, হৃদয় দিয়ে, আদপে বোঝেইনি ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন