বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

অভিযান

অভিমানকে সংযত কর ।
খুলতে ব'লো না একাগ্রতার মুষ্টিবদ্ধ হাত ।
যুদ্ধক্ষেত্র থেকে কথা বলা অপরাধ ।

কথা বলতে গেলে
এখান থেকে অনেকটা পথ পিছনে হেঁটে 
পৌঁছতে পারা যাবে 
বিশ্রামাগারের সাময়িক অবসরে ।
সহযাত্রী-সময় আমাকে পিছনে ফেলে
বাধ্য হয়ে এগিয়ে যাবে কর্তনলীলায় ।

তা না ক'রে, 
এখনই জেদের বশে কথা বলতে গেলে
কথা-কে থেমে যেতে হবে চিরতরে ।
পড়ে থাকবে 
পাহাড়ের ঝোপে মুঠো-খোলা লাশ -
যাকে দেখে
"সাবাস" - বলবে না একজনও ।
তুমি যখন খবর পাবে 
অনেক দেরী হয়ে গেছে তখন ।
.

কোন মন্তব্য নেই: