শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

জীবনদায়ী অপ্রাপ্তি

পুরোনো হয়ে 
বাসি হয়ে যেতে পারে না প্রেম,
যতদিন বাঁচিয়ে রাখতে পারা
মাঝখানের বন্য-সৌরভের 
উৎসস্থলে
কিছুটা অজানা-জনিত 
যৎসামান্য স্বেচ্ছাপ্রণোদিত অচেনা ।

জল ঢালতে পার রোজ, 
এমনকি দূর হতেও,
তবে, ভাল যতই বাসো,
আকাঙ্খিত পুষ্পবৃক্ষকে 
অবশেষে 
একান্ত সাক্ষাতের অবৈধ সুযোগে,
শিকড়-সমেত তুলে,
সম্পূর্ণ নিরাভরণ করে ফেলতে ব'লো না ।

কোন মন্তব্য নেই: