ক্রমশঃ দামাল - পরাণ-গভীরে
মুহুর্মুহু উত্তাল ঢেউয়ের তোড়ে,
প্রবলতর প্রাণশক্তিতে
ক্ষণে-ক্ষণে নিজেকে ছাপিয়ে
আরও বেশি
সুন্দর হয়ে ওঠার নেশায় মেতেছো ।
উপভোগে
কোনও ভাবে ভাটা যেন না পড়ে,
তাই বাকরুদ্ধ আমি এখন,
প্রবল বিস্ময়ের ঘোরে ।
নিঃশব্দ অপেক্ষার শেষে,
লুফে নেব বিজয়োল্লাসে
নিজের ক'রে,
উদযাপনের অধিকারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন