বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

জাগরণ

বাইরে সাজিয়ে-গুজিয়ে, 
ধুপ-ধুনো আর আরতি দিয়ে
তিন দিন ধরে 
পুজো-পুজো খেলা যার সাথে,
সে নিছকই মাটির পুতুল,
সৃষ্ট হয়েছিল কুমোরের কল্পনাতে,
চার দিনের দিন, খেলা শেষ হ'লে,
এক ধাক্কা দিয়ে ফেলে দাও যাকে জলে ।

তাকেই ভিতরে জাগাও যখন
হৃদয়ালোকের পূর্ণিমাতে,
সেই তিনিই তখন হয়ে ওঠেন সাক্ষাৎ শক্তি ।
তার তেজে কেঁপে ওঠ আপন অন্তরে 
সহসা বর্ধিত 
সরলরৈখিক আত্মবিশ্বাসের উচ্চতাতে ।
অবরুদ্ধ অনুপ্রেরণা-রা আর দ'মে না গিয়ে 
প্রবলবেগে বিস্ফোরিত হতে পারে
জাগরণের যে কোনও এক সুপ্রভাতে ।

কোন মন্তব্য নেই: