একটা বিরল ছুটি
কাটাতে চাই তোমার সাথে আমি !
.
যেদিন
আর কোনও তাড়া নেই
তীব্রতর সুখের !
.
যেদিন
সময়ের ঘন্টা মিনিটগুলো
মুছে দেবে সব চাহিদার ক্লান্তি
মায়ের আঁচলের মত !
.
একটা বিরল ছুটি কাটাতে চাই
তোমার সাথে তেমন !
.
যেদিন
কোনও অভাবী, নির্ধন-স্বভাব
হতাশা আবার জাগাবে না অন্তরে !
.
যেদিন
তোমাকে ফের হারানোর ভয়ে
বারবার চমকে উঠতে হবে না আমার !
.
একটা বিরল ছুটি কাটাতে চেয়েছিলাম
ঠিক তেমন ভাবে, তোমার সাথে
আমি, - এ জীবনে !
.
যেদিন
জীবনকে শুধু ভালবাসতে ভাল লাগে ব'লে
ভালবাসব আমরা, - পারব নিশ্চিন্ত মনে !
.
যেদিন
তোমার আমাকে আর আমার তোমাকে
চিনতে বাকি থাকবে না - এতটুকুও !
.
ছুটির একটা বিরল অবসর - কাটাবে
আমার সাথে ?
মন সমুদ্রের
ঢেউয়ের আওয়াজ সফল গুনতে শিখে,
চোখে অবিচলতার প্রশান্তি মেখে
ধরা পড়ে যাওয়ার নির্বিবাদ সুখে,
তৃপ্তির ইঙ্গিতবাহী পরাণের
মেদুর সঙ্গীতে নিখুঁত সুর মিলিয়ে
সলজ্জ চোখে চোখ রেখে ?
.
2017
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন