বুধবার, ১৫ মার্চ, ২০২৩

পদধ্বনি

তারপরে, বাধ্য চলে আসা,
সেই থেকে থিতু ক'রে বসিয়ে রেখে,
আপন অতীতকে
প্রথম খাড়াই এর আচমকা বাঁকে ।

টলতে টলতে তাড়া করে, 
একসময়ে হন্তদন্ত হয়ে পৌঁছে গিয়ে
তখন থেকে দুই হাতে
নিবিড় আদরে জড়িয়ে রেখেছ তাকে ।

অথচ ঊষা, 
না থেমে, উঠে দাঁড়াতে বলে ।
প্রতিদিন নিয়ম করে 
ক্রমশঃ আরও এগিয়ে যেতে ডেকেই থাকে ।

ভালবাসারও হাঁপ ধরে যায়
অন্ধ মোহের সাঁড়াশি চাপে ।

কোন মন্তব্য নেই: