শনিবার, ১১ মার্চ, ২০২৩

বিনা-অক-ওয়াৎ

নিজেকে, আগে থেকেই, 
অধিক বোঝদার ধরে নিলে
মূ্র্খ প্রতিপন্ন হতে হয় আখেরে ।

নিজের বিরুদ্ধে শক্তিশালী লেখা 
নিজেরই ওয়ালে শেয়ার করতে 
কোন অবধি আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, 
তা মাপার মত স্কেল নিজের কাছে মজুত থাকলে,
মাতব্বরির প্রবণতকে সংযত করা কে 
বিচক্ষণতা মনে হওয়ার 
সুযোগ অন্ততঃ পাওয়া যেত ।

খেলো, তবে 
হোঁড়ের মত মোটা দাগের না হলে
দেখতে সুন্দর লাগে 
আর শ্রদ্ধাও নষ্ট হতে হয় না । তাই না ?
বেলতলায় ন্যাড়া বিষ উগরে
কোন চাঁদ-বদনটি আর 
জিতে নিতে পারে ?

কোন মন্তব্য নেই: