এধরার ধারায়
যে কোনও দুটি মানুষের দিশা
কদাপি হুবহু এক হওয়ার নয় ।
ভালবাসা তবু না বলে জন্ম নেয়
একের তরে অপরের পরাণের ঘরে,
প্রতিটি জীবনকে আপন সাধনে
সুগত করার মঙ্গল কামনায় ।
তৃষ্ণা
আহরণে ব্যস্ত থাকে ।
আহরণ মানে বরণ হতেও পারে
তবে, হরণ সর্বদা নয় ।
রাধার যাপন-অভিধানে
সংবেদনের তলে তলে
অচিন রহস্য-যোগে
জল কেবল
গভীরতায় বাড়তে থেকে
ক্রমশঃ কৃষ্ণ-অতলকে খুঁজে পায় ।
কৃষ্ণ তখন কি অন্যমনে
আর সুনিধি তার
স্মিতহাস্য সহযোগে
অতীব ব্যস্ত
করজোরে দয়া ভিক্ষায় ?
বিদ্বানে ফেটে পড়তে শুধু বাকি
দরিদ্র পৃথিবীর ।
সত্য চিনতে কয়জনা পায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন