"কেবলই নিজেকে নিয়ে
এবং অযথা ইনিয়ে-বিনিয়ে" !
আটকে আছে বৃহত্তম ব্যস্ততার জগৎ
কুয়োর ব্যাঙের অপার মহিমায়
"আমি ও আমার"
এই তুচ্ছাতিতুচ্ছ মূর্খামীটুকুতে
নিরাপদ আশ্রয় খুঁজে নিয়ে ।
শ্শ্লা ! কানার জিন ।
এত্ত বড় দুনিয়া
আর তার সুন্দরের
এত এত রূপে নিয়তঃ উদ্ভাস
আর তার প্রভূত সম্ভাবনা
ধরাই পড়ে না পোড়াচোখে ।
দৃষ্টি গভীরে না মেলে,
জীবনে
আপন বিবর্তনের দায়
সামান্যতমও না নিতে চেয়ে,
এসেছে জগতে শুধু
আত্মরতিকে
দুর্লভতম অভীষ্ট জেনে,
খাড়া-বড়ি-থোর
আর থোর-বড়ি-খাড়ার
অবশ্যম্ভাবী একঘেয়েমি
উদযাপন করতে করতে,
নিজেকে অনুপযোগী প্রমাণ
নিঃসন্দেহে সার্থক হলে, অবশেষে
বিস্মৃতির অতলে যেতে হারিয়ে
কিছুমাত্র নিষ্কর্মা পরিসর পার করে ।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন