বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

ভাল কে বাসে

খুঁজতে হলে, অনুভবে খুঁজো ।
খুঁড়তে হলে, পরাণে খুঁড়ো মানুষটিকে ।
পরাণে কুৎসিতের বাস থাকে না কারও ।
বিবেকের শুভ্র সাহচর্যে কেবলই সুগন্ধ
আর মধুর স্বাদ পাবে সেখানে ।

মানুষকে খুঁজতে যেও না কখনো
তার মনে ।
সেখানে শুধু স্বার্থ গজগজ করে ।
যত ধান্দাবাজি আর সুবিধাবাদের চর্চা
করতে পারে মানুষের ওই হিসেবী মন ।
মনটি আদৌ বিশ্বাসের যোগ্য নয় তাই ।
প্রলোভনের চাপে পড়ে, সুযোগ পাওয়ামাত্রই 
সে তোমাকে ঠকিয়ে দিতে পারে ।
যে কোনদিনও ঠকাতে পারে না
সে হলো মাতৃসমা-মমতাময়ী পরাণটি মানুষের ।

যে মানুষই হোক,
মানুষটি কখন, কার দ্বারা নিয়ন্ত্রিত,
এটা খুব সাবধানে খেয়াল করার বিষয় ।
সে নিজেও খেয়াল করে না, অথচ
একই মানুষের মধ্যে
একই সময়ে দুটি মানুষ বাস করে ।
সময়মত আলাদা করে চিনতে জানলে 
আর ভয় নেই কোনও,
না চিনলে, একদিন
আচমকা বিভৎসভাবে ঠকে যাওয়ার
সম্ভাবনা থাকতে পারে ।
.

কোন মন্তব্য নেই: