বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

অভাব

পূর্ণিমা চলে গেছে কয়েকদিন আগে ।
রাত একটু গভীর হলে
পৃথিবীর ক্লান্তিকে নিদ্রার বুকে ডেকে নিতে
পুবাকাশ হতে হাতছানি দিতে
সদ্য মুখ বাড়িয়েছে ঘোলাটে চাঁদ ।

নমিতা মাসি 
রোলের দোকানের অবশিষ্ট গুছিয়ে
শেষ তালা বন্ধ করছিল দরজার ।
পিছন থেকে এমন সময়ে "ফিক" করে হাসি ।
মাসি চমকে ফিরে তাকাতেই
হাবু-পাগলা স্পষ্ট উচ্চারণে বলে গেল -

"ওরা চলনে বলনে
এমনিতে প্রায় আগের মতই আছে । 

তবে, ভিনদেশী ঝড়ে, কয়েকদিন হলো,
ওদের শীৎকার থেকে
শোক 
চিরতরে চুরি হয়ে গেছে ।

ওরা আজও পাশাপাশি গান শোনে
আর অনবরত কাল গোনে, 
দূরত্ব ঘোচাতে, একে অপরের কাছে,
আপন ভুল-কে 
মূল থেকে খুলতে হয় যদি পাছে ।"

কোন মন্তব্য নেই: