শুক্রবার, ৬ মে, ২০২২

অস্মি

আহমিকারা আপন কাঠিন্যের দৈন্যে
কদাপি সহজিয়া নয় ।
তাদের সাথে ভাব বিনিময় তাই
সাধারণতঃ হতাশাব্যঞ্জক 
ও অপূর্ণই রয়ে যেতে হয় ।

যাদের অহমিকায় 
তেমন গুরুতর সমস্যা নেই,
তারা বুঝে গেলে, বাধ্য সাবধানতায়,
একটূ দূরত্ব রেখে পেরিয়ে যায় 
সেই "আমি-সর্বস্ব" অস্তিদের দ্বারা
সমূহ বঙ্কিম উপায়ে আরোপিত 
দর বাড়ানোর অলিখিত দায় ।

এদের সম্পর্কে
সবচেয়ে করুণ অভিজ্ঞতাটি হলো,
তুমি নিজে, আপন জীবনে,
তেমন কারও 
কোনও বিশেষ অবদানের কারণে
গভীরভাবে কৃতজ্ঞ ও আকর্ষিত হলেও,
আপন দরদটি প্রকাশের
অথবা প্রাপ্য প্রতিদানের 
সুযোগ পাও না পরবর্তীকালে
সে গ্রহণে অপারগ,
ফলতঃ, বিনিময়ে দুর্বল দুর্ভাগাদের কাছে ।

কোন মন্তব্য নেই: