মঙ্গলবার, ৩১ মে, ২০২২

প্রেম

নটায় ডিনার সারা হয়ে গেলে 
ওমনি বেশ ফুরফুরে মেজাজ হয় ।

তারপরে 
নির্জনতাকে নৈঃশব্দ্যে পেয়ে গেলে 
ঠিক যখন রাত সাড়ে দশটা বাজে
বড় সুন্দর একটি ঘুম 
দুচোখ ভরে জড়িয়ে আসে 
আর কানের কাছে মুখটি এনে
বলতে থাকে ফিসফিসিয়ে -
দুরন্ত এক ভোর 
আগামীকাল অপেক্ষা করে আছে ।
অধিকতর উদ্যমে
ভালবাসাকে একে একে যত্নে মেখে 
পরিবেশন করো
জীবনের বরাবর বাড়িয়ে রাখা
আকুল দুহাতের কাছে ।
.

কোন মন্তব্য নেই: