ভালবাসা আত্মন্নোতির শ্রেষ্ঠতম সহায়ক ।
ভালবাসা অপ্রতিরোধ্যতারও সহজাত নাম ।
নিয়মিত অধিকতর ভালবাসার চর্চা
একমাত্র অভ্যাস
যা হৃদয়ের উষ্ণকুণ্ড হতে
মানবিক ক্লোরোফিলের উৎসারণ-প্রাবল্যে
মানসিক ও শারীরিক উদ্যমহীনতা
তথা অকাল-বার্ধক্যকে
সার্থকরূপে প্রতিরোধ করতে পারে
ও জীবনকে খুঁজে এনে দেয়
রোজ রোজ হাসিখুশি-বাঁচার মানে ।
তবে, ভালবাসা তরতাজা রইতে পারে
শান্তি ও আনন্দের সৌহার্দমূলক সহযোগিতায় ।
এই সেই কারণ,
যার জন্য নারী বা পুরুষে,
যে পরমুখাপেক্ষীরা
অহরহ জীবনের সাথে ঝগড়া করে
ও আপন ভাগ্যের জন্য
কোনও না কোনও অজুহাতে
পরকে দোষারোপ করে,
তাদের অসৎ ও অসুস্থ সঙ্গ
নিঃশব্দে পরিহারের প্রয়োজন হয় ।
কোলাহল অপেক্ষা নির্জনতা
গভীরতার উন্মোচনে
ভালবাসাকে শান্তি ও আনন্দের সুসঙ্গ
সর্বদা অধিকতর দেয় ।
তবে, যারা ভালবাসার নামে
পরের কাছ থেকে
নিত্যনূতন ফয়দা তুলতে ওৎ পাতে,
এ চেতনা তাদের যাপনে প্রযোজ্য নয় ।
.
http://go2arup.blogspot.com/2022/05/blog-post_22.html
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন