বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

বীর

মানবজীবনে দুঃখের উপরে শ্রেষ্ঠতম রিসার্চের নাম যে বুদ্ধদেব - এ বিষয়ে দ্বিমতের সুযোগ কম । 

বৈদিক মতে ভক্তিযোগ, রাজযোগ আর জ্ঞানযোগের যে অনুসারীগন, তারাও দুঃখের কারণকে চিহ্নিত করেছেন মানুষের প্রবৃত্তির প্রতি আসক্তি তে ।

তবে, কর্মযোগীদের বাস্তব প্রমাণ-নির্ভর জগতে, অবশ্য, দুঃখের মত তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেওয়ার মত সময় থাকে না । তাদের জগতে সুখ-দুঃখ নিছকই ঢেকুর আর গ্যাসের ব্যথা, অর্থাৎ কিনা, সাময়িক বায়ু-নিঃসরণের অধিক গুরুত্বপূর্ণ নয় ।

যে লোকটি দিনে বারো ঘন্টা কঠোর পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থে রোজ সংসার প্রতিপালন করেন ও মাতা পিতা সহ জায়া ও সন্তানদের মুখে নিত্য আহার ও হাসির যোগান দেন, সুখ-দুঃখ নিয়ে চিন্তা-বিলাসের মত সময় বা সুযোগ না থাকা অপরাধ নয় তার ।

যে কাজের ফল ত্রিমাত্রিক বাস্তবে পরিলক্ষিত হতে পারে, তারাই কর্মযোগীর বীরত্ব-ধর্মের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ ও লক্ষ্যণীয় । বাকি আর সব, এমনকি বুদ্ধ, নিছকই বর্জ্য, তথা অপ্রয়োজনীয় ।
.

কোন মন্তব্য নেই: