রবিবার, ১ মে, ২০২২

আবদার

আচ্ছা, তোমার এমন হয় ?

ঠিক করে রেখেছ আগের দিন রাতে
পরের দিন সকাল থেকে
একটুও সময় নষ্ট না করে
জমে থাকা বিপুল কাজের পাহাড়
একটার পর একটা সামলাবে কীভাবে

অথচ, সকাল হতেই 
ঘুসঘুসে জ্বর দেখা দিয়েছে মনে !
তুমি তাই ওঠোনি বিছানা থেকে
আর ওৎ পেতে অপেক্ষায় আছো 
তার এসে পড়ার !

দেখামাত্রই 
ফিক করে এক চিলতে হেসে
আর তার ঠিক পর থেকে
জামার আঁচল খামচে ধরে রেখে
নিতান্তই অবুঝের মত
রকমারি ঘ্যানর-ঘ্যানরের সুরে
অজস্র সাত-পাঁচ বায়না শুরু করে দাও !
বহুকাল হলো, ধেড়ে হয়ে গেলেও
বেশ জানো
ছেলেমানুষীরা দিব্যি প্রশ্রয় পাবে
কোমলতার সোহাগে
যেমনটি এযাবৎ চাও এবং পাও !

কোন মন্তব্য নেই: