গাছ কে
কাছ থেকে দেখেছ কখনও অরুণেশ ?
আলো আর জল ঠিক মত পেলে
সবুজের অভিনিবেশ
কী অপরূপ রূপ ধারণ করতে পারে,
একবার, খুব ভাল করে দেখে জানিও ৷
অনেক মিল - গাছের সাথে মানুষের ৷
জল আমি আহরণ করে নিতে পারি
রোজ রোজ, - দূরত্বের সুবিধাটুকু নিয়ে,
তোমাকে নিত্য নতুন রঙে
শর্তহীন ভালবাসায় রাঙিয়ে নিলে
বুকের ঝরণার স্বতঃস্ফূর্ততার অঝোরে ৷
আমাকে থামাতে
হাজির নেই যেখানে সাক্ষাৎ তুমিও ৷
ত্বককে ছোঁওয়া নাইবা হলো ৷
তোমাকে প্রলুব্ধ যদিবা করে
আমার প্রয়োজন না পড়তেও পারে কখনো ৷
আমার ভিতরের সবুজকে
অধিক ক্লোরোফিলে ভরে রাখতে ইচ্ছা হলে,
যেমন ব্যস্ত রয়েছ আজও -
আপন আলোর অকৃত্রিম প্রকাশে,
আপন অভ্যাসে
তেমনটি দরাজ রেখো যত্ন
আর
দূর হতে, যদি পারো,
আমার নিবিড় সোহাগ মেখো তখনো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন