যৎসামান্যই চাহিদা ছিল বলে
ভাবলে এলেবেলে !
যথাযোগ্য উষ্ণতার সহযোগ পেলে,
উলুবনে মুক্তো জন্ম নিতো
শুক্তির ঐকান্তিক নিবিড়ে, তিলে তিলে ৷
তুমি বোঝনি আকাঙ্খিত যতনে
ধৈর্যের কোন মাত্রাটি কতদূর অবধি প্রয়োজন,
যখন একটিমাত্র বিন্দু আপন চলনে
গড়াতে গড়াতে কোন সে গভীরে গেলে,
প্রায় অনায়াসে
এক সিন্ধুধারার প্রশস্ত জন্ম দিতে পারে
মিলন খুঁজে পেলে ৷
সে গর্ভধানের প্রাপ্য যে একান্তের ছায়া,
সে মায়াকে উপেক্ষা করে,
ক্ষণিক বর্ষণে কেবল বহিরাঙ্গ ভিজিয়ে দিয়ে,
উদোম পরাণকে অদম্য অপেক্ষায় রেখে,
বাধ্য আত্ম-নিপীড়িতকে হতোদ্যমে মেখে,
পাগলাঘন্টি বাজাতে বাজাতে
বেমালুম হারিয়েই গেলে ?
বাঁশির সুরের রেশটি ধরে
বেজে ওঠেনি তাই সানাই ৷
বাঁধনের সাধন আপদ-বালাই,
তুমি যে ঘর নও কানাই ! নিছকই ছেলে ৷
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন