কত শত প্রত্যন্তের
আপাতঃ-অন্তর্হিত অঙ্গ-রেখা
নিবিড়ে বহন করে চলেছো আজও
সাংখ্য মতে, অম্লান পুষ্প-দলে,
হে বিদ্রোহী, বিদুষিণী দ্বারী !
চরৈবেতি-পথ পাল্টে পাল্টে গেছে রথ
সুবিধানুযায়ী, আপোষহীন তাড়াতাড়ি ৷
উৎরোল স্ফূর্তি হরমোনের দাবী,
হোক না কবি,
হোক না ভালবাসা-জনিত আশা -
সখেদে একতরফা বাড়াবাড়ি ৷
তোমার প্রেমের আদ্য-নিয়তি,
ইতিহাসের ধারায় নিয়ত যতি ও চ্যুতি,
তোমার উদাত্ত কোমলের রসিকা অভ্যন্তরে
উদ্ভাসিত ভাস্কর্যের অতঃপর স্তরে স্তরে
সে দিক-নির্দেশক রেখাদের
দৈর্ঘ্য ও গভীরতার নিরিখে আদৌ না যুঝেও
কি ভাবে যে হুবহু বুঝে নিতে পারি !
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন