শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

পরাজিত

তাব'লে কি ফুলকে 

অভিসম্পাত দিতে পারা যায় ?


সব ফুল সূর্য্যকে ছুঁতে পেতে

সরাসরি সোজা হতে গেলেও

এক অন্যজন 

উৎস হতে এগিয়ে যেই আরও বাড়তে চায়, 


বাকি সকলের মত

অবলীলায় প্রাণ ভরে ফুটতে চেয়ে,

দূরের বাঁশির ভাকে, নৃত্যের অবধারিত শাখে,

ইচ্ছার বোঁটার কাছাকাছি 

শুভ্রতাকে ধরে রেখেও, পাপড়ির বাড়ন্তে

হঠাৎই দিগন্ত-নীল হতে হতে

বাধ্য যদি সোজা থাকতে না পেরে বেঁকেই যায় ?


খুব চায় আগুণের তেজ, 

অভ্যাস-বশতঃ, বিদ্রোহী-আদেশ হতে !

আপোষহীনকে 

অবশেষে যদি গুটিয়ে যেতেও হয় 

যখন বিকেলের রোদ্দুর

অপরাজিতা ফুলকে

আনমনে বলে - 

"পরাণের চলন অবদমনের ভারে বড্ড টলমল ?

চোখ তাই একাকী ছলছল ?


শম্পা, ও শম্পা, 

সোজা থাকা মরুকগে যাক,

তাহলে আমার এ অভিসম্পাত-শূন্য বুকে 

একবারটি অন্ততঃ ঝাঁপিয়ে আয় ৷"

.

https://youtu.be/jY5OwZZIAJE

.

কোন মন্তব্য নেই: