চামড়ায় লাগা রংই মাত্র - সে !
তার বেশি এক পয়সাও না ৷
রিমুভার দিয়ে তুলে দিলেই
ওমনি শেষ - দৃষ্টির যন্ত্রণা !
আসল উপাদানটি অন্যত্রে !
ভাব, চিনে গেছ - বেশ ভাল !
অথচ আজও প্রমাণিত -
"বহুলাংশেই অচেনা" !
নিজেকে যে নিয়মে চালানো
পরকে নিজের মনে হলে
তারও প্রাপ্য - একই সম্মাননা !
পাপ কে ঘৃণা করতেই হয়
আপোষহীনে,
যে অবধি অভঙ্গুর আত্মবিশ্বাসে নিরুত্তর -
দিশা-জনিত আত্মপ্রবঞ্চনা !
না ক'রলে, প্রকৃত অর্থে -
তুমিই প্রথম দোষী,
যে প্রশ্রয়ী মাসি
ভাবে "বড্ডই ভালবাসি",
কিন্তু
দায়িত্ব-বিমুখতার চাপে পড়ে
পলায়ন-প্রবণ, তাই
ভালো আখেরে করতেই পারে না !
আর পাপের পরিহারমাত্রে ?
পাপীকে ইতিহাস-জনিতে ঘৃণা ? কক্ষণো না !
পরিণামে বরং দেখতেই পারো -
দুহাত বাড়ানো নৈকট্যের
অবধারিত ফিরতি জয়ে,
পূনর্বার ফিসফাসেরও শুরু !
ফেরে - দ্বিপ্রহরিক রসের
মূখ্য দায়ভার
নতুন ক'রে তুলে নিতে
অতি উৎসুকদের মিটিমিটি জল্পনা !
তার বেশি এক পয়সাও না ৷
রিমুভার দিয়ে তুলে দিলেই
ওমনি শেষ - দৃষ্টির যন্ত্রণা !
আসল উপাদানটি অন্যত্রে !
ভাব, চিনে গেছ - বেশ ভাল !
অথচ আজও প্রমাণিত -
"বহুলাংশেই অচেনা" !
নিজেকে যে নিয়মে চালানো
পরকে নিজের মনে হলে
তারও প্রাপ্য - একই সম্মাননা !
পাপ কে ঘৃণা করতেই হয়
আপোষহীনে,
যে অবধি অভঙ্গুর আত্মবিশ্বাসে নিরুত্তর -
দিশা-জনিত আত্মপ্রবঞ্চনা !
না ক'রলে, প্রকৃত অর্থে -
তুমিই প্রথম দোষী,
যে প্রশ্রয়ী মাসি
ভাবে "বড্ডই ভালবাসি",
কিন্তু
দায়িত্ব-বিমুখতার চাপে পড়ে
পলায়ন-প্রবণ, তাই
ভালো আখেরে করতেই পারে না !
আর পাপের পরিহারমাত্রে ?
পাপীকে ইতিহাস-জনিতে ঘৃণা ? কক্ষণো না !
পরিণামে বরং দেখতেই পারো -
দুহাত বাড়ানো নৈকট্যের
অবধারিত ফিরতি জয়ে,
পূনর্বার ফিসফাসেরও শুরু !
ফেরে - দ্বিপ্রহরিক রসের
মূখ্য দায়ভার
নতুন ক'রে তুলে নিতে
অতি উৎসুকদের মিটিমিটি জল্পনা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন