বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০

অভেদ-নিদান

"ভাল বুঝি ছিল বাসা স্বপনের মূর্ছনায়
অন্তত কখনো একটিও দিন ?
কতবার উঠলো বেজে এ পরাণের সুরে
বরণ-ব্যাকুলতার ঐকান্তিক বীণ ?" -

এইসব প্রাকৃতের ঢেউ বিরহকে ভাসায়
মুখ ঢাকবে কি ভাবে অন্তরের মলিন ?

বুঝি রোজ রোজ মুকুরে মরীয়া খোঁজ !
মানুষ আপনে যে অফুরাণ মহাভোজ
অপর নয়নে আশা তস্য মুগ্ধতর বোঝ ! 
জমিন কবে আর পাবে কর্ষণের ফলে মনোজ ?

রাত ফুরিয়ে গিয়ে ভোর ফের স্বচ্ছতা দিলে
হেমলক - ঊষার পরিভাষ্যে বিবশ, ক্ষীণ !
বিকর্ষিত দিগম্বরের অবশেষে ফিরে ছাওয়া 
সমান্তরালের তাপে তপ খুঁজে পাওয়া
ভেদ-ভাবের মায়ার লয়ে
প্রচ্ছন্ন উত্তরার, 
মন্দিরা-নিনাদে আগামী দিন ৷

কোন মন্তব্য নেই: