মানুষ ভাবে
একটু চালাকি করলেই
অন্যকে মোক্ষম ঠকানো যায়,
চুপিচুপি, আড়ালে থেকে
ক্ষতিও অবাধে করা যেতেই পারে !
মানুষ কতদূর অবধি দেখে ?
সত্যিই বেঁচে যায় বুদ্ধির দৌলতে
করাল যেদিন ডাকে সময়ের প্রহারে ?
এ অমোঘ নিয়মের জগতে
একটিও গুপ্ত ঘটনা বিচ্ছিন্ন নয় !
নগ্ন হতেই হবে প্রত্যেককে
নিঠুর সে বিচারের দরবারে ৷
যে অপরাধটি করে
তার নিয়তিতে সুদ-গোনা শুরু হয়,
অলখে ধারের ভারটি বাড়ে !
যার ক্ষতি করা গেল
তার অথচ হয়ে গেল দুর্ভোগের ক্ষয় !
চালাক দেখতে পরিচালককে পারে ?
এবার দাঁড়িপাল্লায় দুজনকে তোলো ! আহা রে !
শিশুটিও হাসতে হাসতে বলে দেবে
কে প্রস্তর-বৎ পাপস্খালনের দ্বারে
আর কে হালকা, -
প্রফুল্ল চিত্তে, পাখির উড়ান পেতে
অযাচিত নির্ভারে !
.
একটু চালাকি করলেই
অন্যকে মোক্ষম ঠকানো যায়,
চুপিচুপি, আড়ালে থেকে
ক্ষতিও অবাধে করা যেতেই পারে !
মানুষ কতদূর অবধি দেখে ?
সত্যিই বেঁচে যায় বুদ্ধির দৌলতে
করাল যেদিন ডাকে সময়ের প্রহারে ?
এ অমোঘ নিয়মের জগতে
একটিও গুপ্ত ঘটনা বিচ্ছিন্ন নয় !
নগ্ন হতেই হবে প্রত্যেককে
নিঠুর সে বিচারের দরবারে ৷
যে অপরাধটি করে
তার নিয়তিতে সুদ-গোনা শুরু হয়,
অলখে ধারের ভারটি বাড়ে !
যার ক্ষতি করা গেল
তার অথচ হয়ে গেল দুর্ভোগের ক্ষয় !
চালাক দেখতে পরিচালককে পারে ?
এবার দাঁড়িপাল্লায় দুজনকে তোলো ! আহা রে !
শিশুটিও হাসতে হাসতে বলে দেবে
কে প্রস্তর-বৎ পাপস্খালনের দ্বারে
আর কে হালকা, -
প্রফুল্ল চিত্তে, পাখির উড়ান পেতে
অযাচিত নির্ভারে !
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন