মানুষের মন বাইরে বাধ্য হয়ে যাই মানুক, আসলে সে অন্তরে আদপেই গরীব-বড়লোক প্রভেদের তোয়াক্কাও করে না ৷ সকলের মনের ঘরের ভিতরেই থাকতে হয় - ঘর পেরোলে ঘর, তার মধ্যে আরও অনেক প্রকারের ঘর, - কুটির, দালান, বাগানবাড়ি, বাগানবাড়িতে ফুলের ঘর, সদ্য আড়াল চেনা লতাপাতার ঘর, উদাস বসার ছাতিমতলা, লুকিয়ে পড়ার গাছের কোটর, আরও কত রকমের যে ঘরের আয়োজন, সে যেমনটি যার, - একমাত্র সে ই তার কৌলিন্যের পরিমাপটি বলতে পারে !
তবে যত রকমেরই ঘর থাকুক না কেন, একটি ঠিক সেই একই রকমের - সকলেরই থাকতে হয় ! সে হলো ভালবাসার ঘর ৷
তার অবস্থানটি কিন্তু অনেকটাই আমরা যাকে মন বলি, সেখানে নয় ৷ বরং পরাণের ধুকপুকে, প্রজাপতি-পাখার নিরন্তর কাঁপনের আচ্ছাদনে, যে ঘরে একই ক্ষণে একজনই মাত্র সর্বসাকুল্যে আঁটে !
একান্তের নির্জন নিরাপত্তায় মনের মানুষটি সেখানে গৃহীর আপন শ্বাসের কেদারায়, আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে, আদরের নিয়ম করে ফুটে উঠতে পারার নিশ্চিন্ত বিলাসে, গৃহ-দেবতার উপাস্যসম শ্রেষ্ঠত্বে - প্রায় অনায়াসেই স্বর্গ-যাপন করে !
যে বোঝে, সে আবার যেন - বুঝেও অথচ বোঝে না, তেমন বাসটির আড়ালে সে - কার বুকের মাখনে, কতটা কোমলের পরিমলে, কোন সোহাগের নিগূঢ় পরশের বান্তরে, গভীরতার কেমন অনাবিল প্রশান্তিতে, কোন অবিরত মন্থনের টইটুম্বুরে - রোজ ক্ষীরটি ঠিক খেয়েই যায়, মাখামাখির না-বলা সমঝোতার কেমনতর ভিন্ন-পথে, অভিন্নতার বেহিসেবী যোগসূত্রে, সহস্র ঝড়জলের মাঝেও, আলোকবর্তিকার ক্রমশঃ স্পষ্টতররূপে প্রকট হতে চাওয়া কোন এক গূঢ় উজ্জ্বলতার অবিরাম আকুলে উপচে প'ড়ে !
~~~~~~~~~~~~
শুন মাইয়া মোরি, ম্যায় নেহি মাখন খায়ো !
শুন মাইয়া মোরি, ম্যায়নে হি মাখন খায়ো !
:)
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন