বুধবার, ৬ মার্চ, ২০১৯

অনলস

..
পূর্ণকলসে
টইটুম্বুর ভরে থাকতে পারা
সম্ভাব্যে - ভরপুর বাস্তব হতে পারে


শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যদি
বিনয়ের নিরন্তর উৎকর্ষে
যতনের শৈল্পিক রুচিটিকে
লালনে যথাযত ধরে রাখে
অনবদমিতে, -
অধিকারবোধের বিরুদ্ধ চাপের
গতানুগতিকে অবরুদ্ধ না হয়ে !

 

সুসম্পর্ক - জীবন-শিল্পে অনাদি সুকৃতি !


বিশ্বাস - আত্মবিশ্বাসকে নির্ভরে পেলে
সুখ - দীর্ঘস্থায়িত্বকে ছুঁতে পারে
অনারোপিত একক ও অভিন্নে, মরমে,
একান্তের গর্বিত নরমে, বিরলে - শরমে,
শান্তিকে ধারণের মেদুর উত্তাপে !

..

কোন মন্তব্য নেই: