চাইলে
গতকাল তুমি আকুলে যেচেছিলে
অনেকটা দূর হেঁটে যাওয়া
খালি পায়ে
আমার দরদ-জমিনের মাঝ বরাবর
রেশমী সবুজ গালিচায় !
চেয়েছিলে - আমি, একবারও না থেমে,
তোমার বাতায়নে
পাগল-পারা আলোর হাত বোলাবো !
চল, চলেই যাব !
চল,আজ সারা রাতকে আর
কালোর অভ্যাসে আটকে না রেখে
প্রথম থেকেই ভোরে ভরে দেব !
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন