পেলে কি হতে পারতো
সে কথা খুব ঘন ঘন আর ভাবি না এখন !
.
না পাওয়াদের পরতে পরতে বরং
অভিমানদের আহ্লাদিপনাকে প্রশ্রয় দিই আর
দীর্ঘশ্বাসদের থরে থরে সাজাই !
তোমার করুণা আমাকে ভাবতে পারে - বড় একা !
অথচ, আসলে, আমি আদৌ আর একা নই
আমি যে ভালবাসার সোহাগে পদে পদে পাশে রই !
.
অবসাদ আমার উত্তেজনাদের শান্ত করে !
উপরতলের সাময়িক বুদবুদের
ফেনিল অস্বচ্ছতাকে পেরিয়ে
বিরহ
দৃষ্টিকে জীবনের গভীরে নিয়ে যায় !
.
সে এক ভীষণই অন্য জগৎ, জানো !
শেখার কত যে নূতন,
যদিও তারা জলের অনেকটা তলায় !
.
সেখানে স্থিরতার নিয়মাবলী লেখা আছে !
লেখা আছে - সরলরৈখিক হলেও
কোথাও তীক্ষ্ণ বাঁক থাকতে নাই !
.
জীবন - গভীরকে ভালই বাসে বরাবর !
বুঝিনি আগে,
অথচ পরাণটি মেলতে পারলে - আমাকেও
অনেকটা মায়ের মত
কোমল নমনীয়তায় দুহাত ব্যকুল বাড়ায় !
তুমি তো তখন অনেকই দূরে
তাই জানতেও পারো না
ভালোবাসায় তখনো আগুণ যথেষ্টই রয় বেঁচে
তোমার সোহাগিনীকে কষ্টের পরীক্ষায়
পুড়িয়ে পুড়িয়ে
কি ভাবে আরও শুদ্ধতায় নিখাদকে ছুঁতে দেয় !
.
পেলে কি হতে পারতো
সে কথা খুব ঘন ঘন আর ভাবি না এখন !
.
না পাওয়াদের পরতে পরতে বরং
অভিমানদের আহ্লাদিপনাকে প্রশ্রয় দিই আর
দীর্ঘশ্বাসদের থরে থরে সাজাই !
তোমার করুণা আমাকে ভাবতে পারে - বড় একা !
অথচ, আসলে, আমি আদৌ আর একা নই
আমি যে ভালবাসার সোহাগে পদে পদে পাশে রই !
.
অবসাদ আমার উত্তেজনাদের শান্ত করে !
উপরতলের সাময়িক বুদবুদের
ফেনিল অস্বচ্ছতাকে পেরিয়ে
বিরহ
দৃষ্টিকে জীবনের গভীরে নিয়ে যায় !
.
সে এক ভীষণই অন্য জগৎ, জানো !
শেখার কত যে নূতন,
যদিও তারা জলের অনেকটা তলায় !
.
সেখানে স্থিরতার নিয়মাবলী লেখা আছে !
লেখা আছে - সরলরৈখিক হলেও
কোথাও তীক্ষ্ণ বাঁক থাকতে নাই !
.
জীবন - গভীরকে ভালই বাসে বরাবর !
বুঝিনি আগে,
অথচ পরাণটি মেলতে পারলে - আমাকেও
অনেকটা মায়ের মত
কোমল নমনীয়তায় দুহাত ব্যকুল বাড়ায় !
তুমি তো তখন অনেকই দূরে
তাই জানতেও পারো না
ভালোবাসায় তখনো আগুণ যথেষ্টই রয় বেঁচে
তোমার সোহাগিনীকে কষ্টের পরীক্ষায়
পুড়িয়ে পুড়িয়ে
কি ভাবে আরও শুদ্ধতায় নিখাদকে ছুঁতে দেয় !
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন