আটকে পড়ে থাকা অসহায়তায় প্রকৃতির নিষ্করুণ জালে ! কবে কি পেয়েছ কোন কালে হিসেবও নেই তার ! শুধু জানো - ফেলেছ ভালবেসে । সুতরাং উপায় নেই আর তোমার আবশ্যিকের অনুসরণে সে সত্য কোনও মতে এড়াবার !
বাধা আরও আছে রয়ে আংশিকের অনধিকারে ! পারো না বাহির হতে হাতের চূড়টি কেবল খুলে দিতে অথবা গলার সাতনরী হার ! তোমার দিতে হলে প্রবেশ-পত্র শুধু দিতে হবে অন্তরে, অকাতর জোয়ারে সুখের সখ্য-বিবশে পূর্ণ অধিকৃত হওয়ার অধিকার !
কালের কল অযাচককে টানে চরৈবেতি নিয়মে ! তুমি হাঁসফাঁস কর জালের বিষময় তলে আর সকরুণ বেণু বেজে ওঠে বার বার -
"হে অনাগত ! নও যে এ পরাণে বহিরাগত সেটুকু যদি না বোঝো মেনে নিতে হবে শুধুমাত্র বাঁচতে চাওয়াকে নিঃসম্বলের হার ।
বাঁচিয়ে রাখা আজও উপহার !
ফেরো সহাস্যে, হে, এ সবরমতী তীরে, নির্জন কুটিরে বৃতি-আবৃত সুবাসে নিঃসংশয়ে - একটিমাত্র বার !" .
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন