মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

অথঃ মানবিকতা-কথা

প্রতিটি আঘাত - অতি আবশ্যিক ভাবে

প্রত্যাঘাতের বীজটিও বোনে,

জমিয়ে রাখে সময়ের করালে,

ফিরে পেতে - পূর্ণতর শক্তিতে

একদিন হেরে যেতে - আবার

নিয়তির

দাবার গুঁটি পাল্টে দেওয়ার কালে !

.

অথচ মার খেয়ে,

দীর্ঘদিন যাবৎ মার খেতে খেতে

সহনশীলতার ব্যায়ামে

সহ্যকে শক্তিতে পাল্টে নেওয়ার সকালে -

.

"তোমার মারে

নতুন কিছু আর হওয়ার নেই - আমার"

.

সেকথা

পাল্টা প্রত্যয়ে ঘুরিয়ে ফেরত দিলে

হীনমন্যতা আরোপে

তার আত্মবিশ্বাসকে অবধারিত পতনের দিশায়

ঠেলে দেওয়া যে যায়

- সেকথা ইতিহাস ঘেঁটে সুযোগ-মত জেনো !

.

এরপরে, খুব বেশি কিছু করার থাকে না আর !

একবার চোখ পাকিয়ে "চোপ" বলে বকে দিলে

যত বড় নামডাক থাক তার বোকার বাজারে,

তোমার বাঁশে

আপনে ডুবন্ত আবিলে - সে

ল্যাজটি গুটিয়ে কেটে পড়ে অন্য বিলে !

.

তার তূণের সব অস্ত্র ফুরিয়ে দিলে

তোমার হাতের একটি মাত্র ঘাসের টুকরোও

ব্রহ্মাস্ত্র হতে হয় - রাজার বাধ্য মাতে

বোড়ের অতি সামান্য সে চালে !

.

মানুষ, সেই কবে থেকে

কত কত বড় বড় ভাষণ রচনা করে !

বোঝে না - এ সামান্য সূত্র

দোসরা অক্টোবরের সকালে !

কোন মন্তব্য নেই: