সব ভালবাসাকে
ভোগের চাকরানীর চাকরিটি চিনিয়ে দিয়ে,
আবেগের
রসস্থ করে নেওয়ার কাজটুকু সারা মাত্র হলেই,
সটান, পর্দা সরিয়ে, নিচের-তলে নামার
ঘোরানো
একমাত্র লোহার সিঁড়িটি দেখিয়ে দিতে নেই !
জীবনের সব ভালবাসাকে
বেদপাঠ ছলে, ডাকতে নেই -
ক্লেদে - কাছাখোলা-মাখার
মাখতে মাখতে বিলাপাবেশে চাখার
চিরন্তনী বরাহ-তাণ্ডবে !
নিছক মানবধর্মী ব'লে
একটি দুটি অন্ততঃ রাখতেও হয় - আলগায় ছেড়ে
একটুকরো কষ্টের নিবিড়ে
বুকের সিন্দুকের সঙ্গোপনে - পরম যতনে !
জীবনের রান্নাঘর
রোজকার - তেল, নুন, ঘিয়ের ঘোরে
অবশেষে ফোঁপাতে নিলে,
সে বাধ্য বাস্তবের থেকে কখনো আড়ালে গিয়ে
একার গোপনে
নিছকই হাঁপ-ছাড়ার যৎসামান্য তাগিদে
সে একান্তের অসামান্যে
সিন্দুকটি - নতুন ক'রে খোলার অবসরে !
জেটপ্লেনে চাপতে অভ্যস্ত অধীররা ভুলেই গেছে,
পরিণতির - অবিরত, অব্যর্থ শুভ পরিণয়ে,
বলার যাবতীয় কথা - সবই
আচমকা একদিন সকালে
এ জনমের তরে - চিরকালের মত
ফুরিয়ে যেতে পারে না, - ব'লে,
প্রাণের কপোত-বক্ষ
দিশায় - ঊর্ধ্বমুখী আবারো হলে,
আগে কখনো আর না লেখা চিঠিটি নিয়ে
যে কোন লুকোনো নিবাসে
আজও বহুদূরে পাড়ি দিতে পারে !
তেমন দূরের নিশানা
মানুষের প্রয়োজনও পড়তেই হয়,
মনের গাড়িটিও - শুধু পেট্রোলে চলে না, তাই,
নিজের মোবিল
নিজেকেই একা খুঁজতে বেরোতে হয় - ব'লে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন